খুলনার কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জুলফিকার আলম। মোমবাতি প্রতীক নিয়ে ২৯ ভোট পেয়ে যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজেদুল মোমিন। মই প্রতীক নিয়ে ১৬ ভোট পেয়ে কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন বিল্লাল হোসেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন জিএম আসাদুল ইসলাম। এছাড়া ননীগোপাল মজুমদার, আব্দুল কাদের ও নূর হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। মোট ৪১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩২টি।
নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসান এবং রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান। প্রিজাইডিংয়ের দায়িত্বে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাধক ঢালী।
কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি
জুলফিকার সভাপতি আসাদুল সম্পাদক
খুলনার কয়রা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত...





