ডিএমপির ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন বিপিএম সেবার সাথে মত বিনিময় করেছে ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে কমিশনার কার্যালয়ে এ মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও ইভটিজিংসহ নানাবিধ অপরাধ নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন বলেন, দেশ ও সমাজকে সুন্দর রাখার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এ দেশ সকলের। সকলে মিলেমিশে কাজ করলে দেশ আরো সুন্দর ও সমৃদ্ধময় হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সিকদার, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক জালাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন আকাশ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল আলম পিলু, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক তাইমুন ইসলাম রায়হান, দফতর সম্পাদক তোফায়েল হোসেন টুটুল, প্রচার সম্পাদক খালিদ হোসেন কিরণ, নির্বাহী সম্পাদক মনজুরুল হক রনি,আব্দুল আলিম ও মো: সোলায়মান প্রমুখ।