ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। সোহেল রানা ওয়ালটন কোম্পানির ডিলারের নিকট থেকে কিস্তিতে পণ্য কিনে পরে সময়মতো টাকা পরিশোধ না করায় কোম্পানির সংশ্লিষ্ট ডিলার বাদি হয়ে ঠাকুরগাঁও আদালতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, সময়মতো কিস্তির টাকা পরিশোধ না করায় সংশ্লিষ্ট কোম্পানির ডিলার বাদি হয়ে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।