স্বনামধন্য মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এবং চাঁদপুর মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ডা: সালেহ আহমদ অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের গত ২৩ নভেম্বরের প্রজ্ঞাপনে তার এ পদোন্নতির কথা জানানো হয়।
জানা গেছে, চাঁদপুরে নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা প্রদানকারীদের মধ্যে ডা: সালেহ আহমদই প্রথম অধ্যাপক পদে পদোন্নতি পেলেন। তিনি নয়া দিগন্তকে বলেন, মানুষের সেবা করাটাই চিকিৎসকদের মূল লক্ষ্য। আমাকে যে সম্মান দেয়া হয়েছে আমি যেনো তার মর্যাদা রাখতে পারি এবং দেশের মানুষকে সঠিক চিকিৎসা সেবা দিয়ে যেতে পারি সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এর আগে ২০২৩ সালের ২৩ জুন অধ্যাপক ডা: সালেহ আহমদ সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এর আগে ২০২০ সালের ২ জানুয়ারি তিনি চাঁদপুর মেডিক্যাল কলেজে বিভাগীয় প্রধান পদে নিয়োগ পান।
ডা: সালেহ আহমদ ১ ডিসেম্বর ১৯৬৪ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট মেডিক্যাল কলেজ থেকে ১৯৮৯ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। দশম বিসিএসের এই কর্মকর্তা ১১ ডিসেম্বর ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকা মেডিক্যাল কলেজে ফিজিওলজি বিভাগের লেকচারার ও সহকারী রেজিস্ট্রার, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের রেজিস্ট্রার ও সিসিইউ এবং বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ছিলেন। ২০০১ সালে কনসালটেন্ট মেডিসিন পদে চাঁদপুর সদর হাসপাতালে যোগদান করেন। ২০০০ সালে জানুয়ারিতে তিনি এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি লাভ করেন।
অধ্যাপক হলেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা: সালেহ আহমদ
স্বনামধন্য মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এবং চাঁদপুর মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ডা: সালেহ আহমদ অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ...





