হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নং রানীগাঁও ইউনিয়নের মিরাশি নতুন বাজার এলাকায়।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া জানান, নিহত ব্যক্তি হারুন মিয়া (৪০) উপজেলার রানীগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আকবর উল্লাহ অডিটরের বড় ছেলে।
১ জানুয়ারি সকালে মিরাশী নতুন বাজারের পশ্চিম দিকে মাজারের কাছে হারুন মিয়াকে গলাকাটা এবং হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান আশপাশের লেকজন। ধারণা করা হচ্ছে গত রোববার রাতে দুর্বৃত্তরা হারুন মিয়াকে গলা কেটে হত্যা করেছে।
এ বিষয় রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয় চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে হবিগঞ্জে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
চুনারুঘাটে গলা কেটে হত্যা
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নং রানীগাঁও ইউনিয়নের মিরাশি নতুন বাজার...





