সৌদি আরবের আবাহায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারের চকরিয়ার এক প্রবাসী ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তির নাম মো: রুহুল আমিন (৫৬)। শুক্রবার রাত বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিটে স্থানীয় আছির হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পূর্ব সওদাগর ঘোনা গ্রামে। বর্তমানে চকরিয়া পৌরশহর ৪নং ওয়ার্ডের দক্ষিণ বাটাখালীতে বসতবাড়ি গড়ে বসবাস করছেন।
সওদাগর ঘোনা গ্রামের সাবেক মেম্বার ও চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ জানান, রুহুল আমিন সওদাগর ঘোনার বাসিন্দা এবং আমার নিকটাত্মীয়। প্রায় ৩০ বছর ধরে প্রবাসে রয়েছেন তিনি। গত দু’মাস আগে দেশে ছুটি কাটিয়ে ফের সৌদি আরব যান। পেশায় রাজমিস্ত্রি ছিলেন। যাওয়ার পর কাজকর্ম তেমন না পাওয়ায় অর্থাভাবে ছিলেন বলে শুনেছি। কয়েক দিন ধরে ডায়রিয়া রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার অবস্থা খারাপের দিকে যাওয়ায় আশপাশে থাকা বাংলাদেশী লোকজন তাকে হাসপাতালে নেন। সেখানে মারা যান রুহুল আমিন। দেশের বাড়িতে রয়েছে এক স্ত্রী, ১ ছেলে ও এক মেয়ে।
সৌদি আরবে চকরিয়ার প্রবাসী একজনের মৃত্যু
সৌদি আরবের আবাহায় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারের চকরিয়ার এক প্রবাসী ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তির নাম মো: রুহুল আমিন (৫৬)। শুক্রবার রাত বাংলাদেশ সময়...





