বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়নে জেসমিন আক্তার (১৪) নামের এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দড়িমুকন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
সে রাজারদিঘী দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল ও দক্ষিণ দড়িমুকন্দ গ্রামের হানিফের মেয়ে।
জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে খাবার শেষে মা বগুড়া ও কাজের জন্য বাইরে যায়। ১২টার দিকে তাকে মা ডাকাডাকি করে। এতে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। তখন তার চিৎকারে লোকজন এসে তাকে মাটিতে নামায়।
বাবা হানিফ জানান, বাড়িতে এসে দেখে জেসমিনের ঘরের দরজা বন্ধ। তখন তার মা ডাকতে গেলেই দেখে তার ওরনা দিয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আমার মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল যার কারণে বিভিন্ন সমস্যাও করত।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





