পিরোজপুরের ইন্দুরকানতে পিরোজপুর পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মামুনের ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার টগড়া এলাকা এ ঘটনা ঘটে। আহত শেখ মামুনের অবস্থা অনেকটা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তার ভাগনে শেখ রাসেল।
স্থানীয়রা জানান, রোববার রাতে শেখ ফজলুল হক মনি সেতুর টোল প্লাজায় শেখ মামুনকে (৩৫) দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। এ সময় তিনি পার্শ¦বর্তী আব্দুল বারেকের বাড়িতে দৌড়ে গেলে সেখানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কেটে গুরুতর আহত করে।
ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকাদার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
পিরোজপুরে সাবেক যুবলীগ নেতার পায়ের রগ কর্তন
পিরোজপুরের ইন্দুরকানতে পিরোজপুর পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মামুনের ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার টগড়া এলাকা এ ঘটনা ঘটে।...

