পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ। ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ^র ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল ফকিরের সমুদ্রগামী ট্রলারে ধরা পড়েছে মাছগুলো।
ট্রলারের জেলেরা জানান, সাগরে যাওয়ার পর মাত্র দুইবার জাল ফেলে ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হন তারা। যার প্রতিটির ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। প্রতিবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র পাঁচ দিনের মাথায় পাড়েরহাট মৎস্য বন্দরে ফিরে আসতে পেরেছেন তারা।
ট্রলারের মালিক দুলাল ফকির জানান, পর পর কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে নেয়া যাবে। পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, আড়তে পাইকারি দরে ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, গত শুক্রবার রাতে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর লাক্ষা মাছগুলো চট্টগ্রামে পাঠানো হয়। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।
এক জালেই ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ
পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লক্ষাধিক টাকার লাক্ষা মাছ। ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ^র ওয়ার্ডের ইউপি...





