নওগাঁর মহাদেবপুরে ব্যাটারি চালিত অটোরিকশাতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদুৎস্পৃষ্ট হয়ে মাহবুব আলম (২৭) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহবুব আলম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মাহবুব সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি এসে তার অটোরিকশায় চার্জার সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জিয়া।
মহাদেবপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে ব্যাটারি চালিত অটোরিকশাতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদুৎস্পৃষ্ট হয়ে মাহবুব আলম (২৭) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার...





