লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষিমেলা গতকাল রোববার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল-মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্ব এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, পৌরমেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম প্রমুখ।
মেলায় ৪,৯০০ জন কৃষককে পাঁচ কেজি ধানের বীজ ও ২০ কেজি সার এবং ১৭০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।





