কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা বাজারের বটতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নিহত শহীদ ছাত্রদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে এ নামাজে জানাজার পর বিজয় মিছিল ও ছয় সমন্বয়কদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ কয়েক হাজার সাধারণ জনগণ গায়েবান জানাযায় অংশগ্রহণ করেন।

নিহত শহীদ ছাত্রদের গায়েবানা জানাজা শেষে বাঙ্গড্ডা বাজারের বটতলা থেকে একটি বিজয় মিছিল বাজার প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে শেষ হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়কদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিজয় মিছিল শেষে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা ইউছুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহ-সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফারুক মিয়াজী, ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি নেছার উদ্দিন, সমন্বয়ক রনি, নাজমুল ও আল-আমিন হৃদয় প্রমুখ।

পরে বটতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছয় সমন্বয়ক রনি, আল-আমিন হৃদয়, যোবায়ের, ফরহাদ, জাহিদ, কবির ও তারেককে সংবর্ধনা প্রদান করা হয়।