বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি সফল হওয়ায় শ্রীনগরে মিষ্টি বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন এমন খবরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ শ্রীনগরের বিভিন্ন পয়েন্টে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকেন সাধারণ জনতা। এরপর শুরু হয় মিষ্টি বিতরণ। মুহূর্তের মধ্যে শ্রীনগর বাজারসহ আশপাশের মিষ্টির দোকানগুলো খালি হয়ে যায়।
বিকেল ৫টায় শ্রীনগর কলেজ থেকে একটি মিছিল বের করেন ছাত্রছাত্রীরা। এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ফ্লাইওভারের নিচে জড়ো হয়ে আনন্দ উল্লাস করতে থাকেন। তারা একে অপরের গায়ে রং মেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বিভিন্ন দলে ভাগ হয়ে ছনবাড়ি থেকে আনন্দ উল্লাস করতে করতে শ্রীনগর বাজারের দিকে এগোতে থাকেন।
শ্রীনগরে বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি সফল হওয়ায় শ্রীনগরে মিষ্টি বিতরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন এমন খবরে ঢাকা-মাওয়া...





