মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার ষোলঘর খৈয়াগাঁও এক্সপ্রেসওয়ের সার্ভিসলেনের পাশ থেকে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

স্থানীয়রা জানায়, আনুমানি ১৭ বছরের এক তরুণের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। ষোলঘর ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো: বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে শ্রীনগর থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় কোনো গাড়ির ধাক্কায় ওই তরুণ নিহত হয়ে থাকতে পারে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।