লালমনিরহাট জেলা ওলামা লীগের সভাপতি ও নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক স্খলন ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পদত্যাগ দাবিতে সোমবার জেলার মিশনমোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ও কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করেছে মাদরাসার শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে মাদরাসা শিক্ষার্থীরা জেলা প্রশাসক ডিসি অফিসের সামনে অবস্থান নেয়। জেলা প্রশাসক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।





