জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্যার্তদের জন্য গত বৃহস্পতিবার থেকে গণত্রাণ সংগ্রহ চলছে। গত চার দিনে প্রায় অর্ধকোটি টাকার ত্রাণ সংগ্রহ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বন্যার্তদের জন্য ২০ লাখ টাকার ত্রাণসামগ্রী দিয়েছে আশুলিয়ার আঞ্জুমান গ্রুপ।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবনের নিচতলায় শিক্ষার্থীদের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন আঞ্জুমান গ্রুপের কর্মকর্তারা।
জানা যায়, বন্যার্তদের সহায়তায় আঞ্জুমান গ্রুপে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেছেন। প্রায় ২০ লাখ টাকার নিডো দুধ, লেকটোজেন, লাইটার, মোমবাতি, সেনিটারি পেড, কম্বল, টি-শার্ট, প্যান্টসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেছেন তারা।
আঞ্জুমান গ্রুপের কর্মকর্তা মো: আব্দুল্লাহ বলেন, আমরা আঞ্জুমান গ্রুপ থেকে ত্রাণ নিয়ে এসেছি। আমাদের কর্মচারী কর্মকর্তারা এক দিনের বেতন বন্যার্তদের সহযোগিতায় দিয়েছে। আমরা এটা শুরু করেছি কারণ আমাদের দেখাদেখি যদি অন্যান্য গার্মেন্ট এগিয়ে আসে তাহলে আমরা মনে করছি বন্যার্তদের জন্য এবং বন্যা পুনর্বাসনের সময় সব জন সাধারণকে আমরা সহযোগিতা করতে পারব। এতে সরকারের চাপও কমে আসবে। সার্বিকভাবে বন্যার্তরাও ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের এক দিনের বেতন দেয়ার মাধ্যমে ২০ লাখ টাকার ফান্ড হয়েছিল। এই টাকা দিয়ে আমরা ত্রাণ নিয়ে এসেছি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, ‘বন্যার্তদের পাশে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ করছি। সবার ঐক্যবদ্ধ ও প্রচেষ্টার মাধ্যমে যাতে বন্যাকবলিত মানুষের কাছে সহযোগিতা পৌঁছাতে পারি, সেই জন্য বিভিন্ন গার্মেন্টেএর সাথে যোগাযোগ করেছিলাম। তারই ধারাবাহিকতায় আঞ্জুমান গ্রুপ আজ আমাদের ২০ লাখ টাকার ত্রাণসামগ্রী দিয়েছে।
জাবিতে গণত্রাণ সংগ্রহ : বন্যার্তদের পাশে আঞ্জুমান গ্রুপ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্যার্তদের জন্য গত বৃহস্পতিবার থেকে গণত্রাণ সংগ্রহ চলছে। গত চার দিনে প্রায় অর্ধকোটি টাকার ত্রাণ সংগ্রহ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বন্যার্তদের জন্য...





