বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার অধ্যক্ষের কার্যালয় থেকে সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. আবদুল ওহাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট মঙ্গলবার থেকে সান্তাহার সরকারি কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাসকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।
গত ১৭ ও ১৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সান্তাহার সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন। এর ধারাবাহিকতায় কলেজের অধ্যক্ষ সান্তাহার সরকারি কলেজ ক্যাম্পসকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করেন।