‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই স্লোগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঘোষিত মাসব্যাপী নতুন ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাব নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক মুনিরুজ্জামানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল।
নাঙ্গলকোট শাখা ম্যানেজার অপারেশন আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দফতর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন ও নাঈম উদ্দিন।
উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ভূমি অফিস জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা ইউছুফ, সাবেক ছাত্রনেতা জোবায়ের ফয়সাল প্রমুখ।