বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে শহরের শহীদ খোকন পৌর পার্কে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা আলী আজগর হেনা, এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশর, মাফতুন আহমেদ খান রুবেল, নাজমা আক্তার, জামিনুর রহমান, হোসেন আলী, সিফাত, শুভ প্রমুখ।

বক্তারা বলেন, ‘বিএনপি দেশের জনপ্রিয় দল। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। নেতাকর্মী সবার সতর্ক থাকতে হবে।’