যশোরের চৌগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুসারা ইউনিয়নের শিবনগর গ্রামের রেজাউল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের রফি উদ্দিনের ছেলে।
নিহতের শ্বশুরবাড়ির লোকজন জানান, বিকেলে রাশেদুল ডাব পাড়ার জন্য নারিকেল গাছে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।














