রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৪২১ পিস ইয়াবা, আটটি ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেন্সিডিল ও দুই কেজি ৭৩০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা রুজু হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ






