বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান বলেছেন, ‘পার্শ্ববর্তী ভারত থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা বাংলাদেশ এগিয়ে আছি। আর পাকিস্তান থেকে তো আমরা সব দিক থেকেই এগিয়ে আছি। এই উন্নয়ন সম্ভব হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণেই।’
তিনি প্রশ্ন রাখেন- ‘যারা বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম তাদের এই কথার ভিত্তি কোথায়?’
বুধবার রাতে মালয়েশিয়ার ফাইভ স্টার হোটেল জি টাওয়ারে গোপালগঞ্জ জেলা সমিতি মালয়েশিয়ার তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রবাসীরা পাসপোর্ট ও লাশ প্রেরণে হয়রানিসহ বিমানবন্দরে হয়রানি নিরসনের জন্য তার দৃষ্টি আকর্ষণ করেন। তখন হাবিবুর রহমান প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, তিনি সরকারের সংশ্লিষ্ট দফতরে এ বিষয়গুলো তুলে ধরে সমাধানের জন্য অনুরোধ করবেন।
গোপালগঞ্জ জেলা সমিতি মালয়েশিয়ার সভাপতি শওকত আলী তিনুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান লিংকন ও প্রচার সম্পাদক মো: মওদুদ মোল্লা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সিনিয়র সহ-সভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ, সহ-সভাপতি রাশেদ বাদল, বৃহত্তর ফরিদপুর জেলা সমিতি মালয়েশিয়ার সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এ কামাল হোসেন চৌধুরী, গোপালগঞ্জ জেলা সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা সফিউল আলম সোহেল, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি কাইয়ুম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সর্দার, নুর মো: ভুইয়া, দাতো লিটন, হুমায়ুন কবির, প্রফেসর হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জোসেফ, মালয়েশিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আল বাশার সোহেল, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: সোহেল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক এ আর সোহাগ, যুবলীগ নেতা শেখ জহির, জহিরুল ইসলাম জহির, রিশাদ বিন আব্দুল্লাহ, হারুনী, মোর্শেদ, অলিল ফরাজী, এ কে এ লিটন, মো: রমজানসহ আরো অনেকে।



