বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ‘কুমিল্লার মানুষ কুমিল্লা নামেই বিভাগ চায় এবং কুমিল্লা আগালেই বাংলাদেশ এগিয়ে যাবে।
রোববার রাত ৮টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলে ‘মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি’ আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওহিদুর রহমান অহিদ। সদস্য নুর মোহাম্মদ ভুঁইয়া ও এম এম মামুনুর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ মাহমুদ সাঈদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতা মোখলেসুর রহমান, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সাবেক আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন সারোয়ার, সহ-সভাপতি রাশেদ বাদল, কুমিল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান ও উপদেষ্টা দাতু আলমগীর, দাতু কালাম, দাতু আক্তার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি এ কামাল হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন সরদার, দাতু আব্দুর রউফ লিটন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি কাইয়ুম সরকার। শ্রমিকলীগের সভাপতি নাজুমুল ইসলাম বাবুল, জহিরুল হক জহির, জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনার এ অনুষ্ঠানে প্রবাসীদের নানা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এ সময় পাসপোর্ট ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি বাহাউদ্দিন বাহার এমপি।



