বাংলাদেশের পতন বা ধ্বংস থেকে রক্ষা করছে প্রবাসীদের করে আয় করা রেমিট্যান্স। নিয়মিত রেমিট্যান্স না পাঠালে বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব হতো না বলো দাবি করেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মো: মোশতাক ফয়েজী।

শনিবার (২২ জুলাই) বাদ মাগরিব কুয়ালালামপুর হোটেল জি টাওয়ারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যেগে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীর কষ্টের সীমা নেই, তাদের ঈদের কোনো আনন্দ নেই, মা-বাবা, আত্মীয়-স্বজন মারা গেলে তাদের মুখটা পর্যন্ত দেখতে পারেন না। তারা দেশে স্বজন ফেলে প্রবাসে নিঃসঙ্গ জীবন কাটান।

তিনি আরো বলেন, প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করে তা ১০০ ভাগ হালাল। এগুলো বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের মতো রডের বদলে বাঁশ দিয়ে অবৈধ টাকা না। প্রকৃত অর্থে প্রবাসীরাই সোনার সন্তান। দেশে একজন বড় চিকিৎসক থেকেও প্রবাসীরা সম্মানিত। কারণ প্রবাসীরা মানুষের পেট কেটে নরমাল ডেলিভারিকে সিজার করে অবৈধভাবে হাজার হাজার টাকা ইনকাম করেন না।

এম ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আঃ আজিজ মোল্লা, মো: ইকবাল হোসেন, জামাল উদ্দিন রানা ও সাংবাদিক কায়সার হামিদ হান্নানসহ শতাধিক বাংলাদেশী প্রবাসীরা।