সাবেক নৌবাহিনীর প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়াস্থ মাহবুব আলী খান স্মৃতি সংসদ।

সোমবার (৭ আগস্ট) কুয়ালালামপুর বুকিতবিনতাংয়ে একটি বাংলাদেশীদের গড়া মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়াস্থ মাহবুব আলী খান স্মৃতি সংসদের আহ্বায়ক মাহবুব আলম শাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক প্রফেসর ওয়াহিদুজ্জামান, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহরাব ও কাজী সালাউদ্দিন।

এ সময় মাদরাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদরাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুস্তাকিম রাওয়াং, মসজিদ টুংকু সিজান জয়নাল আবেদীন পুত্রাজায়ায় কোরআন খতম, বিশেষ মোনাজাত, মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। মাগরিব ও এশার নামাজের পর বুকিতবিনতাংয়ের মসজিদ আল-খায়েরে মরহুমের জীবন নিয়ে আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক এস এম বশির আলম, মো: সোহরাব হোসেন, কর্মসংস্থান-বিষয়ক সম্পাদক মো: জাহাঙ্গীর হাওলাদার, ইঞ্জিনিয়ার শাহজালাল, যুবদলের সহ-সভাপতি মো: মঞ্জু খাঁ, সহ-সাধারণ সম্পাদক মো: রমজান আলী। আরো উপস্থিত ছিলেন নূর এ সিদ্দিকী সুমন, মো: মিন্টু, এম এম মোজাম্মেল হক প্রধান, মো: রিয়াজ, মো: কবির, মো: জসিমসহ শতাধিক প্রবাসী বাংলাদেশী।

আলোচনা শেষে মরহুমের রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।