দেশের বাহিরে বাংলাদেশী বেকার জনগোষ্ঠীর জন্য অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া। ২০২৩ সালে কলিং ভিসায় প্রায় পাঁচ লাখ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে দেশটিতে। কিন্তু অদক্ষ শ্রমিক হিসেবে নির্মাণ, কারখানা, প্লানটেশন ও সার্ভিস সেক্টরে ক্যারিয়ার গড়ছে প্রবাসীরা। শিক্ষাখাতে বাংলাদেশী শিক্ষার্থীদের প্রথম পছন্দ মালয়েশিয়ার আন্তর্জাতিক মানের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। পড়াশোনা শেষ করার পর সরাসরি কর্মসংস্থানে প্রবেশ করা খুবই সহজ দেশটিতে। সংশ্লিষ্টদের দাবি, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে শিক্ষাখাতে বাংলাদেশীরাও দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
বাংলাদেশী ও মালয়েশিয়ার যৌথ মালিকানাধীন ইন হাউজ মাল্টিমিডিয়া কলেজের শিক্ষার্থীদের পূর্ণমিলনীতে এসব কথা বলেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা মনে করেন, এ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা মালয়েশিয়ার তথ্য প্রযুক্তি, মাল্টিমিডিয়াসহ বিভিন্ন সেবাখাতে ক্যারিয়ার গড়ে মালয়েশিয়ায় শক্ত অবস্থান তৈরি করতে পারে। নির্মাণ খাতের মতো প্রযুক্তির জগতেও এগিয়ে থাকবে বাংলাদেশীরা।
মালয়েশিয়ায় সার্ভিস সেক্টরে প্রথম স্থান ধরে রাখলেও মাল্টিমিডিয়া ও তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে আছে চাইনিজ জনগোষ্ঠী। কর্মদক্ষতায় মালয়েশিয়াকে এশিয়ার ইউরোপে পরিনত করছে চাইনিজরা। আর চাইনিজ ও বাংলাদেশী একে অপরের পছন্দ এবং বিশ্বস্ত হওয়ায় প্রবাসী বাংলাদেশীরা বাড়তি সুবিধা পাচ্ছে।
মালয়েশিয়া ডে উপলক্ষে কক্সভিউ কোম্পানির আয়োজনে আইএইচএম কলেজের অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কক্সভিউ ইন্টারন্যাশনাল কোম্পানির সিও মো: কাউছার উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আইএইচএম কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক হেরিট খান, প্রতিষ্ঠানের হেড মিস জেমি, প্রিন্সিপাল পিটার টিন, অ্যাকাডেমির কো-অর্ডিনেটর ড. সোহেল, প্রফেসর ড. মো: জিয়াউল করিম উজ্জ্বল।
এতে বাংলাদেশী শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শেষে পুরষ্কার বিতরণ করা হয়।



