বৈশ্বিক করোনায় স্থবির মালয়েশিয়ার শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে বিদেশী শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা ও অনুদান দিবে মালয়েশিয়ার সরকার।
শুক্রবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দেশটির সংসদে সর্বমোট ৩৯৩ বিলিয়ন রিংগিতের বিশাল বাজেট পাস করে বলেন, শিল্পে দক্ষ শ্রমের প্রয়োজন মেটাতে দেশটিতে পড়াশোনা শেষ করা বিদেশী শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া সরকার দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস বা ওয়ার্ক পারমিট চালু করবে। এজন্য শিক্ষাখাতে প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষিত দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস চালু হলে প্রভূত উপকারভোগী হতে পারেন বাংলাদেশীরা। দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশী শিক্ষার উদ্দেশ্যে যান। উচ্চশিক্ষা শেষে বিপুল সংখ্যক দক্ষ ও মেধাবী এসব বাংলাদেশী তরুণ পড়াশোনা শেষে উজ্জ্বল ক্যরিয়ার গড়তে পারবেন মালয়েশিয়াতেই, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
দেশটির রয়েছে আন্তর্জাতিক মানের সহস্রাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে মূলত বাংলাদেশী শিক্ষার্থীরাই বেশি রয়েছে। শ্রমবাজারের মতো দেশটির শিক্ষাখাতেও বাংলাদেশীদের আধিক্য বিদ্যমান। শিক্ষার্থীদের এসব প্রতিষ্ঠানে ভর্তিসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে ভোগান্তির মধ্যে পড়তে হয়। তাছাড়া পড়াশোনার খরচও ব্যয়বহুল। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সঠিক দিক-নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা বেশ প্রয়োজন। সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হয় বিশ্বস্ত এডুকেশন কনসালটেন্সি। যারা শিক্ষার্থীদের পরিবারের মতো সার্বিকভাবে সহযোগিতা করে স্কলার ও উচ্চশিক্ষা অর্জন করে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সরকারের এই ঘোষণার পর দেশটির শিক্ষাব্যবস্থায় বাংলাদেশী শিক্ষার্থীসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরকে নানা সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানছে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান- পিএসআর গ্লোবাল।
মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নামকরা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা অর্জনে দীর্ঘ ১৮ বছর ধরে শিক্ষার্থীদের এডুকেশন কনসালটেন্সি হিসেবে সফলতার সাথে কাজ করছে পিএসআর গ্লোবাল। এর সিইও প্রফেসর ড. রেজাউল করিম বলেন, পিএসআর গ্লোবাল থেকে ছাত্ররা মালয়েশিয়া গিয়ে ফুড ও একোমুডেশনের সুযোগ পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, পিএসআর গ্লোবাল মালয়েশিয়ার ৪০টি কলেজ ও ইউনিভার্সিটির সাথে সরাসরি কাজ করে এবং তাদের এক্সক্লুসিভ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে। পিএসআর গ্লোবাল আর্থিকভাবে স্বচ্ছল একটি প্রতিষ্ঠান। যা কেজেএফ ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত। তাই মেধাবী ছাত্ররা শিক্ষাবৃত্তির চমৎকার সুযোগ পাবে এখান থেকে।
উচ্চশিক্ষায় পিএসআর গ্লোবাল যেসব সুবিধা দিয়ে থাকে সেগুলো হলো- ১. মালয়েশিয়ায় তিন দিন ফ্রি থাকার ব্যবস্থা, ২. তিন দিন ফ্রি খাওয়ার ব্যবস্থা, ৩. মালেয়শিয়ায় এয়ারপোর্ট পিকআপ, ৪. কলেজ রেজিস্ট্রেশন ও মেডিক্যালের সাপোর্ট, ৫. পার্ট টাইম জবের ব্যবস্থা, ৬. কেজেএফ ফাউন্ডেশনের সহায়তায় পিএসআর গ্লোবাল যোগ্যতার উপর ভিত্তি করে ছাত্রদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। কখনো কখনো ছাত্রদের চমকপ্রদ উপহার দেয়, যেমন- এয়ার টিকেট ফ্রি বা ল্যাপটপ ফ্রি, ৭. পিএসআর গ্লোবাল ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসের শিক্ষার্থীদের জন্য ব্যাংক লোনের ব্যবস্থা করে থাকে। পিএসআর গ্লোবালের ঢাকা ও কুয়ালালামপুর অফিসের সাথে যোগাযোগের মোবাইল নম্বর- ০১৭৭১৮৯৯৮৫০, ০১৭৭১৮৯৯৮৫১।



