চীনের গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে আন্তর্জাতিক দর্শনার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল মিডিয়া ট্যুর’। ‘নতুন মেরিটাইম সিল্ক রোড অন্বেষণ করুন এবং ফ্যাংচেংগ্যাংয়ের আকর্ষণ অনুভব করুন’ থিম নিয়ে ভ্রমণটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশী শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেয়।

২৫, ২৬ ও ২৭ নভেম্বর ফ্যাংচেংগ্যাং শহরে এর আয়োজন করা হয়। এই শহরটির রয়েছে সুন্দর সংস্কৃতি, বাহারি খাবার এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বেশ সুপরিচিত।

বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই ভ্রমণের আয়োজন করে ফ্যাংচেংগ্যাং মিউনিসিপ্যাল কমিটির প্রচার বিভাগ। আয়োজনে সহযোগিতা করে গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের তথ্য অফিস এবং সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফিস।

এই সফরের উদ্দেশ্য, আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে ফ্যাংচেংগ্যাং শহর প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকীতে শহরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগ করে নেয়া।

তিন দিনের সফরে পরিদর্শনকারী দলটি ফাংচেংগাং শহরের ইন্টারন্যাশনাল মেডিক্যাল ওপেন পাইলট জোন, গুয়াংশি শেংলং মেটালার্জিক্যাল কোম্পানি লিমিটেড, লেশান এনসিয়েন্ট ফিশিং ভিলেজ, বেইবু বে পোর্ট, থুহাই আর্ট ভিলেজ, চিং জাতীয়তার জাদুঘর, গোল্ডেন বিচ সহ অন্যান্য আকর্ষণীয় স্থান ভ্রমণ করে। এ সময় তারা শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়ন, নাগরিক সুবিধা, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনে স্থানীয় সরকারের উদ্যোগ, শিল্প উন্নয়ন ও পর্যটনশিল্পের বিকাশ, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন, গ্রামীণ লোকসংস্কৃতি, পরিবেশগত ও সবুজ উন্নয়ন, অনন্য দৃশ্য, খাবার এবং সুন্দর সংস্কৃতি, এবং সমৃদ্ধিশালী ফাংচেংগাং শহরের অভিজ্ঞতাসহ নানা কার্যক্রমে অংশ নেয়।

বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইরান, পাকিস্তানসহ ১৫টি দেশ থেকে ২৯ জন বিদেশী সাংবাদিক, স্কলার এবং আন্তর্জাতিক ছাত্রদের একটি দল এই সফরে অংশগ্রহণ করে।