সামা টিভি
বিশ্বের অন্তত ছয়টি মুসলিম দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যুক্ত হতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে কৌশলগত গোপনীয়তার স্বার্থে আগ্রহী দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি। শুক্রবার আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে ইসহাক দার জানান, এ প্রতিরক্ষা জোটের নীতিনির্ধারণে ‘কৌশলগত রাজনৈতিক প্রতিরক্ষা কমিটি’ নামে একটি উচ্চপর্যায়ের কাঠামো কাজ করছে। সদস্য প্রতিটি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান-এ তিন শীর্ষ ব্যক্তিত্ব নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করছেন।
পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর পর ৩১ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে জোটের প্রথম প্রাতিষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সৌদি আরবের রিয়াদে সদস্য রাষ্ট্রগুলোর সেনাপ্রধানদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক সম্পন্ন হয়।