পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শনিবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটে। মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি হেলিকপ্টারটি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয়।
এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ত্রুরা। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ৮ আরোহী আহত হয়েছেন। অপর ৬ আরোহী নিহত হয়েছেন।