ইসরাইলের স্বীকৃতির ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সেখানে জাতিসঙ্ঘের অধীনে সেনা পাঠাতে প্রস্তুত ইতালি। এমনটাই জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। ইতালীয় সংবাদমাধ্যম আভেনিয়েকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলি সেনাবাহিনীর বোমা হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরে এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির আলোকে আন্তর্জাতিক সমস্যাগুলো মূল্যায়ন করেছেন তাজানি। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি এই সময়ে চিরস্থায়ী বলে মনে হচ্ছে। আজ আমরা লেবানন ও গাজা উভয় ক্ষেত্রেই যুদ্ধবিরতির জন্য আগের চেয়ে কঠোর পরিশ্রম করছি।’