লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তির ২৩তম দিনেও ইসরাইলি সেনাবাহিনী বারবার চুক্তি লঙ্ঘন করে দেশটিতে আতঙ্ক ছড়াচ্ছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এক দিনেই ইসরাইলি বাহিনী অন্তত ছয়বার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।
এনএনএ’র খবর অনুযায়ী, ইসরাইলি বাহিনী বুলডোজার দিয়ে দক্ষিণ লেবাননের কাফর কিলা শহরের বাড়িঘর ভেঙে দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। টায়ার শহরের উপর দিয়ে একটি ইসরাইলি সামরিক ড্রোন উড়তেও দেখা গেছে। এ ছাড়া সীমান্তবর্তী আলমা আল শাব শহরে ইসরাইলি বাহিনী কামানের গোলা বর্ষণ করেছে। তাইর হারফা এলাকায়ও ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। নাকোরা শহরেও ইসরাইলি সেনারা বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলেছে।
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই চলেছে ইসরাইল
লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তির ২৩তম দিনেও ইসরাইলি সেনাবাহিনী বারবার চুক্তি লঙ্ঘন করে দেশটিতে আতঙ্ক ছড়াচ্ছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এক দিনেই ইসরাইলি বাহিনী...



