ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ড্রোন নিয়ে রাতের আঁধারে দেশটিতে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। টানা প্রায় তিন বছর ধরে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চলছে এবং এর মধ্যেই ড্রোন হামলার এই ঘটনা ঘটল।
রাশিয়া শনিবার রাতে ১০৩টি ইরান-নির্মিত শাহেদ মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার জানিয়েছেন। অন্য দিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনের পাঠানো ৬৬টি ইউএভি (ড্রোন) ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো।
সোসাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন, প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ রক্ষা করছি। মাত্র গত রাতে ইউক্রেন ১০৩টি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যাতে ৮ হাজার ৭৫৫টি এমন উপাদান রয়েছে, যা বিদেশে তৈরি।