মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসঙ্ঘের আরো চারজন বিদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা।
এতে করে দেশটিতে নিহত শান্তিরক্ষীদের সংখ্যা ১৭ জনে পৌঁছেছে। সর্বশেষ নিহত চার শান্তিরক্ষীই দক্ষিণ আফ্রিকান সৈন্য বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এম২৩ বিদ্রোহীরা গোমা বিমানবন্দরে মর্টার বোমা হামলা চালিয়েছে এবং সোমবার দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের তিন সদস্যকে হত্যা করেছে। এ ছাড়া বিদ্রোহীদের সাথে লড়াইয়ে আরেক শান্তিরক্ষীও নিহত হয়েছেন বলে দক্ষিণ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশন তার প্রতিবেদনে জানিয়েছে। গোমায় গত সপ্তাহে শুরু হওয়া বিদ্রোহীদের আক্রমণে সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির আঞ্চলিক বাহিনী এবং কঙ্গোতে জাতিসঙ্ঘ মিশনের অন্তত ১৭ শান্তিরক্ষী নিহত হয়েছেন। রুয়ান্ডা সীমান্তবর্তী গোমা শহর থেকে পাওয়া আগের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোর সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত ও আরো ৩৭৫ জন আহত হয়েছেন।
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় আরো ৪ শান্তিরক্ষী নিহত
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসঙ্ঘের আরো চারজন বিদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন...



