গত প্রায় আট দশক ধরে চলমান কাশ্মির সঙ্কট সমাধানে ভারতের সাথে আলোচনা শুরু করতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছেন। সেই সাথে রাজ আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করতে কাশ্মিরের পূর্বের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শাহবাজ। অন্যদিকে, ভারত-অধিকৃত কাশ্মির ভূখণ্ড নিয়ে আরো ১০টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কাশ্মির নিয়ে তিনটি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরো ১০টি যুদ্ধ করবে পাকিস্তান।
গত বুধবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরের বিধানসভার বিশেষ সেশনে ভাষণ দিয়েছেন শাহবাজ। সেখানে তিনি বলেন, ‘আমরা কাশ্মিরসহ অন্যান্য যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। ভারতের উচিত ২০১৯ সালের ৫ আগস্টের চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে আসা এবং জাতিসঙ্ঘে প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী সংলাপের জন্য এগিয়ে আসা।’
২০১৯ সালের ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা ঘটে। এতে নিহত হন অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান। হামলার নেপথ্যে জইশ-ই মোহাম্মদ নামে একটি সংগঠনকে দায়ী করে ভারতীয় কর্তৃপক্ষ।
ওই ঘটনার ছয় মাস পর ৫ আগস্ট পার্লামেন্টে ভোটের ভিত্তিতে সংবিধান থেকে ৩৭০ নম্বর ধারা বিলোপ করে নয়াদিল্লি। সে ধারাটিতে জম্মু এবং কাশ্মিরকে ‘স্বায়ত্তশাসিত রাজ্য’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল। সাংবিধানিক ধারা বিলোপ করে জম্মু-কাশ্মিরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনেন। এখনো সেই অবস্থাই চলছে।
ভারতের সাথে আলোচনার মাধ্যমে কাশ্মির ইস্যুর সমাধান চান শাহবাজ
গত প্রায় আট দশক ধরে চলমান কাশ্মির সঙ্কট সমাধানে ভারতের সাথে আলোচনা শুরু করতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ইস্যুতে পাকিস্তানের অবস্থান স্পষ্ট...



