ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে চলমান সঙ্ঘাতের অবসান ঘটাতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় নিয়ে আলোচনা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে দেখা করার বিষয়ে তার প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেছেন। ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ওডিল রেনাউড-বাসোর সাথে বৈঠকের পর কিয়েভে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এ সময় যুদ্ধ শেষ করার বিষয়ে পুতিন ‘কথা বলতে ভয় পান’ বলেও দাবি করেন জেলেনস্কি।
ওডিল রেনাউড-বাসোর সাথে বৈঠকের পর বৃহম্পতিবার কিয়েভে ওই সংবাদ সম্মেলনে জেলেনস্কি দাবি করেন, ‘মার্কিন প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্প এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিশ্বাস করে, রাশিয়া ছাড়া, পুতিনকে ছাড়া কূটনীতি অসম্ভব। তাই আমি বলেছিলাম, এই যুদ্ধ কিভাবে আমাদের জন্য শেষ হবে সে বিষয়ে একমত হতে পারলে আমি (তার সাথে দেখা করতে) প্রস্তুত।