মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ ইসরাইলকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। আনাদোলু সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এর আগে এক্স-এ (আগের টুইটার) এক পোস্টে মাহাথির বলেন, আধুনিক সভ্যতার সাথে সম্পৃক্ত সব নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না।
গাজার ওপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আবারো মহান হতে চাওয়া আমেরিকা ইসরাইলিদের গণহত্যায় সহায়তা ও উৎসাহ প্রদান করছে। তাদের ইউরোপীয় মিত্ররাও একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ। ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরাইলের হামলা বন্ধ রেখেছে। শনিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরো তিনজন ইসরাইলি বন্দীকে মুক্তি দিয়েছে।
আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে তাদেরকে ইসরাইলের হাতে তুলে দেয়া হয়। এর বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া শুরু হয়েছে। এর মধ্যে অনেকে পশ্চিমতীরে গেছে। আর বেশির ভাগই গাজায় যাচ্ছে। ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসে এরই মধ্যে গাজায় পৌঁছেছে। গাজায় ইসরাইলের বর্বর হামলায় ইতোমধ্যে ৪৮,২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতির সমালোচনা মাহাথিরের
মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ ইসরাইলকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। আনাদোলু সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।...



