তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সাথে আলোচনা করতে দেশটি সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার তিনি আংকারা সফরে গেছেন। এরদোগানের প্রধান প্রেস সহকারী ফাহরেত্তিন আলতুন এক্স পোস্টে লিখেছেন, ‘দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন দুই নেতা।’
জেলেনস্কি আবুধাবিতে তিনি সোমবার অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন। তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। দু’টি বন্দিবিনিময় ও কৃষ্ণসাগরের মধ্য দিয়ে একটি শস্য চুক্তি বাস্তবায়নে সহায়তা করেছেন, যা দুই বছর আগে একটি বড় বৈশ্বিক খাদ্যসঙ্কট এড়াতে সাহায্য করেছিল।
আঙ্কারায় জেলেনস্কি
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সাথে আলোচনা করতে দেশটি সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল মঙ্গলবার তিনি আংকারা সফরে গেছেন। এরদোগানের প্রধান প্রেস সহকারী...



