ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করবে না কুয়েত। কুয়েতের পার্লামেন্টের স্পিকার মারজুক আল গানিম বলেছেন, ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন না করার নীতিতে তারা অটল থাকবেন। বৃহস্পতিবার কুয়েতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রামি তাহবুবের সাথে বৈঠকে এ কথা বলেন। কুয়েতের পার্লামেন্টে স্পিকার আরো বলেন, দখলদার ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েতের কোনো প্রতিনিধি অংশ নেয়নি।
তিনি বলেন, কুয়েত আন্তর্জাতিক ইশতেহার অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সরকার গঠনের নীতিতে বিশ্বাস করে। কুয়েত জেরুসালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী বলে মনে করে।