করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর ঈদুল ফিতরে ছিল না উৎসবের আমেজ। লকডাউনের মধ্যেই সারাবিশ্বের মুসলমানরা প্রায় ঘরবন্দী হয়েই ঈদ উদযাপন করেন।
এই বছর করোনা প্রতিরোধে...
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর ঈদুল ফিতরে ছিল না উৎসবের আমেজ। লকডাউনের মধ্যেই সারাবিশ্বের মুসলমানরা প্রায় ঘরবন্দী হয়েই ঈদ উদযাপন করেন।
এই বছর করোনা প্রতিরোধে প্রতিষেধক টিকা আসায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিভিন্ন দেশে এখনো চলছে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন ও অন্য সতর্কতামূলক ব্যবস্থা। বিশেষ করে ভারতে উচ্চহারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সীমিত মুসল্লি নিয়েই ঈদের নামাজ আদায় হয়েছে বিভিন্ন মসজিদে।
এই বছর ১৪৪২ হিজরির ১ শাওয়াল, ঈদুল ফিতরের দিন বিশ্বের বেশিরভাগ দেশেই ১৩ মে উদযাপন করা হয়। বাংলাদেশ ও ভারতসহ অল্প কিছু দেশে ঈদ পালন করা হয় ১৪ মে।
নয়া দিগন্তের পাঠকদের জন্য সারাবিশ্বের ঈদুল ফিতরের আলোকচিত্র এখানে উপস্থাপিত হলো,
মক্কায় মসজিদুল হারামে ঈদের খোতবা দিচ্ছেন ইমাম- ছবি : এসপিএ
মদীনায় মসজিদে নববীতে ঈদের নামাজে মুসল্লিরা- ছবি : হারামাইন/ফেসবুক
জেরুসালেমের মসজিদুল আকসায় ঈদের নামাজ- ছবি : ইসলামিক ল্যান্ডমার্কস/টুইটার