অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ কর্মকর্তা কুলভূষণ যাদব তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে পাকিস্তানের আদালতে আপিল করতে পারবেন। তাকে এ সুযোগ দিতে সম্প্রতি একটি বিল পাস করেছে পাকিস্তান। দেশটি বলছে, এ পদক্ষেপের মাধ্যমে কুলভূষণের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বাধা দূর হবে। পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে গত বুধবার ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (পর্যালোচনা ও পুনর্বিবেচনা) বিল’ পাস হয়। বিলটি পাসের ফলে কুলভূষণ তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে পাকিস্তানের হাইকোর্টে আপিল করার আইনি অধিকার পাবেন বলে জানান বিশেষজ্ঞরা। কুলভুষণের ন্যায়বিচার নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আইসিজের আদেশে বলা হয়েছিল, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের আইনি অধিকার কুলভূষণকে দিতে হবে। নতুন আইন পাসের ফলে কুলভূষণের পক্ষে আইনজীবী নিয়োগ করতে হাইকোর্টকে অনুরোধ জানাতে পারবে পাকিস্তান সরকার। ভারত বলেছে, নতুন যে বিলটি পাস করা হয়েছে, তাতেও কুলভূষণের ন্যায়বিচার পাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়নি। গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণকে ২০১৬ সালে বেলুচিস্তান থেকে গ্রেফতার করে পাকিস্তান। ২০১৭ সালে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।
কুলভূষণের বিচারপ্রক্রিয়ায় বাধা দূর করার দাবি পাকিস্তানের
অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ কর্মকর্তা কুলভূষণ যাদব তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে পাকিস্তানের আদালতে আপিল করতে পারবেন। তাকে এ সুযোগ দিতে সম্প্রতি একটি বিল পাস করেছে পাকিস্তান। দেশটি...



