আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার ইমরান খান বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন ছিল মিথ্যা ভিত্তির ওপর। এ কারণে তারা সফল হয়নি। চীনা সংবাদমাধ্যম গুয়াঞ্চকে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ৯-১১-এর সেই আক্রমণের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আগ্রাসন চালানোর আগে দেশটি সম্পর্কে অধ্যয়ন করতে চায় নি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আফগানিস্তান সম্পর্কে অধ্যয়ন করলে তারা আফগানিস্তানে যা করেছে তা করতো না।’ ইমরানের মতে, তিনি প্রথম দিন থেকেই বলে আসছিলেন যুক্তরাষ্ট্র আফগানিস্তান সমস্যার সামরিক সমাধান খুঁজে পাবে না। কিন্তু তারা কখনোই শোনেনি। ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কী অর্জন করতে চেয়েছিল সে বিষয়েও তারা স্পষ্ট নয়। ইমরান খান প্রশ্ন করেন, তারা কি আফগানিস্তানে গণতন্ত্র বা জাতিগঠনের জন্য ছিল? নাকি তারা আফগান নারীদের স্বাধীন করতে চেয়েছিল?
‘ওসামা বিন লাদেনকে যখন গুলি করে হত্যা করা হলো তখনই আফগানিস্তানে মিশন শেষ হওয়া উচিত ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুই বছর আগ্রাসনের মধ্যে আল-কায়েদার সমাপ্তি ঘটে তাহলে মার্কিন সেনারা এরপরও কেন সেখানে ছিল।’ ইমরান খান কটাক্ষ করে বলেন, আমেরিকানরা তাদের নিজেদের চিনতো না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আফগানদের বুঝে নাই। তারা (আফগান) বিদেশী শাসন কখনো মানবে না।



