অর্থপাচার মামলায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ এবং তার ছেলে হামজা শরীফের জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির একটি বিশেষ আদালত। সোমবার এক রায়ে বিচারক ইজাজ হাসান আওয়ান তাদের জামিন বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন। পিএমএল-এন প্রেসিডেন্টের কাউন্সেল আমজাদ পারভেজ জামিন বৃদ্ধির আবেদন জানিয়ে আদালতে পিটিশন দায়ের করেন। এতে তিনি বলেন, শাহজাদ শরিফ এবং তার ছেলে ওমরা করতে যাবেন তাই তাদের জামিন অব্যাহত থাকা প্রয়োজন। জামিন মঞ্জুরের পর পরবর্তী শুনানিতে অভিযুক্তদের উপস্থিত থাকার আদেশ দেন বিচারপতি। আগামি ২৭ এপ্রিল পর্যন্ত এই মামলা মুলতবি ঘোষণা করেছেন আদালত। ২০২১ সালের এপ্রিল মাসে প্রথম জামিন পেয়েছিলেন তিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। লাহোর হাই কোর্ট সে সময় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।