পাকিস্তানের ফেডারেল শরিয়া আদালত (এফএসসি) সুদমুক্ত আর্থিক ব্যবস্থা প্রতিস্থাপনে সরকারকে নির্দেশ দিয়েছেন। দেশটির বিদ্যমান সুদ আইনকে অনৈসলামিক ঘোষণা করে আগামী পাঁচ বছরের মধ্যে রিবা বা সুদভিত্তিক আর্থিক ব্যবস্থাকে ইসলামী ব্যবস্থায় প্রতিস্থাপন করতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি মুহাম্মদ নুর মেসকানজাইয়ের নেতৃত্বে এবং বিচারপতি ড. সৈয়দ মুহাম্মদ আনোয়ার ও বিচারপতি খাদিম হুসাইন এম শেখের সমন্বয়ে গঠিত শীর্ষ ইসলামী আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। রায়ে বলা হয়, সুদমুক্ত থাকা ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি। ফলে যে ধরনের লেনদেন সুদের আওতায় পড়ে, তা-ই ইসলামে নিষিদ্ধ।
শীর্ষ ইসলামী আদালত রায়ে সরকারকে আইএমএফ এবং বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও সুদমুক্ত লেনদেনের নির্দেশ দিয়ে বলেছেন, সরকারের উচিত প্রতিটি আইন থেকে সুদ শব্দটিই বাদ দেয়া। রায়ে বিচারপতি সৈয়দ মুহাম্মদ আনোয়ার বলেন, পাকিস্তানে সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করা সম্ভব। কারণ এরই মধ্যে এটি দেশের কিছু প্রতিষ্ঠান দ্বারা চর্চা করা হচ্ছে। আদালত আরো জানান, পর্যবেক্ষণে উঠে এসেছে, পাকিস্তানের ত্রিশ শতাংশ ব্যাংকিং স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) কৌশলগত পরিকল্পনার অধীনে ইসলামিক ব্যবস্থায় পরিবর্তিত হয়েছে।
পাকিস্তানে সুদমুক্ত ব্যাংকিং চালুর নির্দেশ আদালতের
পাকিস্তানের ফেডারেল শরিয়া আদালত (এফএসসি) সুদমুক্ত আর্থিক ব্যবস্থা প্রতিস্থাপনে সরকারকে নির্দেশ দিয়েছেন। দেশটির বিদ্যমান সুদ আইনকে অনৈসলামিক ঘোষণা করে আগামী পাঁচ বছরের মধ্যে রিবা বা...



