পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলপথে ভ্রমণে ৩০ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মূলত ঈদের তিন দিনে সে দেশে চলমান সব ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ছাড় দিচ্ছে পাকিস্তান রেলওয়ে। পবিত্র ঈদুল আজহার তিন দিনে সারা দেশে সব ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান রেলওয়ে। আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত রিজার্ভেশন অফিস এবং স্টেশনগুলোতে এ ছাড় দেয়া হবে।
তবে ঈদ উপলক্ষে চালানো বিশেষ ট্রেনগুলোতে এ ডিসকাউন্ট পাওয়া যাবে না। মূলত প্রধান ও শাখা লাইনে চলাচলকারী সব ট্রেনের ভাড়ায় ৩০ শতাংশ ডিসকাউন্টের এ সুযোগ থাকবে। পবিত্র ঈদুল আজহার তিন দিনে পাকিস্তান রেলওয়ের ইকোনমি ক্লাস, এসি পার্লার, এসি স্লিপার, এসি বিজনেস এবং এসি স্ট্যান্ডার্ড ক্লাসে ভ্রমণের সময় ৩০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা।
পাকিস্তান রেলওয়ের সাতটি বিভাগের বিভাগীয় সুপারিনটেনডেন্ট এবং বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত একটি নিয়মিত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। পাকিস্তান রেলওয়ের আইটি বিভাগকে ঈদের ছুটিতেও ছাড় দেয়া হবে, যাতে তারা পরিবারের সাথে উৎসব উদযাপন করতে নিজ শহরে ভ্রমণ করতে পারে।