সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লংমার্চের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। তবে এই কর্মসূচির চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করেননি তিনি। অবশ্য তারিখ ঘোষণা না হলেও লংমার্চে অংশগ্রহণকারীদের কঠোর ভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বর্তমান সরকার।
এ লক্ষ্যে ৪১ কোটি রুপির একটি প্রাথমিক বাজেটও অনুমোদন করেছে শাহবাজ শরিফের সরকার। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চে অংশগ্রহণকারীদের কঠোর হস্তে মোকাবেলা করার জন্য ৪১০ মিলিয়ন বা ৪১ কোটির রুপিরও বেশি অর্থের প্রাথমিক বাজেট অনুমোদন করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। সোমবার দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) এই বাজেট অনুমোদন করে।
এ ছাড়া পাকিস্তানের রফতানিকারকদের সস্তায় বিদ্যুৎ দেয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেছে তারা। সোমবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের সভাপতিত্বে ইসিসির ওই বৈঠক অনুষ্ঠিত হয়। পিটিআইয়ের লংমার্চ মোকাবেলা করার জন্য তহবিল বরাদ্দ চেয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো দু’টি পৃথক সারাংশ গ্রহণ করেছে ইসিসি। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্যয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে ৪১০.২ মিলিয়ন রুপির একটি সম্পূরক অনুদান অনুমোদন করেছে ইসিসি।’
মূলত সরকারবিরোধী বিক্ষোভকারীদের মোকাবেলায় প্রস্তুতির জন্য আনুমানিক খরচ হিসাবে ৪১০.২ মিলিয়ন রুপি অনুমোদন করা হয়েছে। যার মধ্যে ৩০ হাজার সদস্যের শক্তিশালী বাহিনী মোতায়েন, তাদের খাবার, পরিবহন, দাঙ্গা-বিরোধী নানা সরঞ্জাম সরবরাহ এবং বিক্ষোভকারীদের ওপর নজরদারির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ইমরানের লংমার্চ ঠেকাতে সরকারের বাজেট ৪১ কোটি রুপি
সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লংমার্চের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। তবে...



