কানাডায় বন্দুক আইন কঠোর করতে এমপিদের কাছে দাবি জানিয়েছেন কুইবেক মসজিদের প্রতিষ্ঠাতা। বৌফেলজা বৃহস্পতিবার এমপিদের কাছে এ আহ্বান জানান। ২০১৭ সালে কুইবেক সিটি মসজিদের ছয় মুসল্লিকে ইসলামবিদ্বেষী সন্ত্রাসীরা নামাজের মধ্যে গুলি করে হত্যা করে।
দেশটির পার্লামেন্টে সেমি-অটোমেটিক বন্দুক গুলির ঘটনায় দেশটির পার্লামেন্টে সি-২১ নামে একটি বিল উত্থাপন করেন এমপিরা। ওই আইনটি আরো কঠিন করে হাতে বহনযোগ্য সব ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের দাবি জানান মসজিদের ওই প্রতিষ্ঠাতা। তিনি এমপিদের উদ্দেশ্যে বলেন, আমরা যুদ্ধের অস্ত্র কারো হাতে দেখতে চাই না।