জাতিসঙ্ঘের উদ্যোগে ও তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই হওয়া ইউক্রেনের খাদ্যশস্য রফতানির ওই চুক্তিটির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হয়ে যাবে। প্রথম দফায় ১২০ দিনের জন্য এ চুক্তি করা হয়েছিল। জাতিসঙ্ঘ এর মেয়াদ বাড়িয়ে এক বছর করতে চাইছে।
কিন্তু রাশিয়া বলছে, এ ব্যাপারে সিদ্ধান্তের কথা আগামী ১৮ নভেম্বরের মধ্যে জানাবে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ চুক্তির এক দিক শুধু বাস্তবায়ন হয়েছে। ইউক্রেন শস্য রফতানি করার সুযোগ পেলেও রাশিয়ার শস্য ও সার রফতানি করতে দেয়া হচ্ছে না। চুক্তির এ ধরনের এক পেশে বাস্তবায়ন হলে রাশিয়া ভেবেচিন্তে পরবর্তী সিদ্ধান্ত নেবে।



