তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের ছেলে বিলাল এরদোগানের সাথে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার কুয়ালালামপুরে মিলিত হন তারা। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে আনোয়ার ইব্রাহিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে দেয়া পোস্টে আনোয়ার বলেন, মঙ্গলবার কুয়ালালামপুর সফররত বিলাল এরদোগান ভাইকে স্বাগত জানানো হয়েছে। ইনশা আল্লাহ মালয়েশিয়া ও তুরস্কের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরো জোরালো হবে।
ব্যবসায়ী বিলাল এরদোগান তুর্কি প্রেসিডেন্টের দ্বিতীয় ছেলে। গত ২৪ নভেম্বর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। এ দিন সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলন শুরুর আগেই এরদোগানের ফোন পান তিনি। ১০ মিনিটের ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বলেন, কঠিন সময়গুলোতে ভাই হিসেবে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন।
আমি মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
এরদোগানের ছেলের সাথে আনোয়ার ইব্রাহিমের বৈঠক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের ছেলে বিলাল এরদোগানের সাথে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার কুয়ালালামপুরে মিলিত হন তারা। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে...



