তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং এর ক্ষয়ক্ষতি নিয়ে উপহাস করেছে ফ্রান্সের ব্যাপক সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো। বিষয়টি তুরস্কসহ বিশ্বের সব শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
সোমবার কয়েকটি মারাত্মক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল এক ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি নিয়েই উপহাসের কার্টুন এঁকেছে শার্লি এবদো। ‘দিনের কার্টুন’ শিরোনামে টুইটারে পোস্ট করা কার্টুনটিতে ভূমিকম্পে ধসে যাওয়া বেশ কিছু ভবনের ছবি আঁকা হয়েছে। নিচের দিকে রয়েছে একটি উল্টানো গাড়ি এবং ধ্বংসাবশেষের স্তূপ।
কার্টুনের ওপরে লেখা আছে, তুরস্কে ভূমিকম্প, আর নিচে লেখা আছে, ‘এমনকি ট্যাংকগুলো পাঠানোরও দরকার নেই’ অর্থাৎ কোনো হামলা ছাড়াই তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শার্লি এবদোর এই নতুন কার্টুন ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। মর্মান্তিক প্রাকৃতিক এই দুর্যোগ নিয়ে এমন ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা শার্লি এবদোর ব্যাপক সমালোচনা এবং ক্ষোভ প্রকাশ করেন।
তুরস্কের ভূমিকম্প নিয়েও শার্লি এবদোর উপহাস
তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং এর ক্ষয়ক্ষতি নিয়ে উপহাস করেছে ফ্রান্সের ব্যাপক সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো। বিষয়টি তুরস্কসহ বিশ্বের সব শ্রেণীর মানুষের...



